
সফলভাবে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। এছাড়াও নির্বাচনে এগিয়ে থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কেও শুভেচ্ছা জানানো হয়েছে।চীনা দূতাবাস শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এক পোস্টে জানিয়েছে, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণ এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে অভিনন্দন। আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”এর আগে, নির্বাচনের সফলতা এবং বিজয়ের জন্য বাংলাদেশের জনগণ ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।