
ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, নানা অজুহাতে তার পোলিং এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “বানোয়াট নিয়ম বানিয়ে এজেন্টদের বের করা হচ্ছে। এটা গ্রহণযোগ্য নয়।” তিনি এ ধরনের কার্যক্রমকে ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত করার চেষ্টা হিসেবে উল্লেখ করেছেন।স্থানীয় নির্বাচন কর্মকর্তারা বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভোটাধিকার রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।