রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

হাসিনার সন্তানদের পুনর্বাসনের চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে: আসিফ মাহমুদ

নারায়ণগঞ্জে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, শেখ হাসিনার সন্তানদেরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে ১১ দলীয় জোটসহ বাংলাদেশের জনগণ রক্ত দিয়ে হলেও তা প্রতিহত করবে।শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় নারায়ণগঞ্জের ভুইঘর এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।আসিফ মাহমুদ বলেন, একটি রাজনৈতিক দলের প্রধান বিদেশি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন—জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা দেশে ফিরে আসবে। এর মাধ্যমে তিনি শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসনের চেষ্টা করছেন। কিন্তু শেখ হাসিনার সন্তানদের ফিরিয়ে আনার জন্য ৫ আগস্ট হাজারো ছাত্র-জনতা বুকের তাজা রক্ত ঢালেনি।তিনি আরও বলেন, ৫ আগস্ট যদি শেখ হাসিনাকে দেশছাড়া করা সম্ভব হয়ে থাকে, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হওয়াও কোনো কঠিন বিষয় নয়।সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
পাঠক প্রিয়