
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।এ লক্ষ্যে তাঁর বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে দলটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।তিনি বলেন, “আজ আমরা আবেদন করেছি। এখনো নির্দিষ্ট কোনো স্লট বরাদ্দ দেওয়া হয়নি। তবে আশা করছি দ্রুতই স্লট বরাদ্দ দেওয়া হবে।”