
পবিত্র শবে বরাত উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী কবরস্থানে গিয়ে তারা কবর জিয়ারত ও মোনাজাত করেন।এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা প্রয়াত নেতাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া করেন।শবে বরাত উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বিএনপি পরিবারের পক্ষ থেকে এ জিয়ারতের আয়োজন করা হয়। জিয়ারত শেষে কবরস্থানে সংক্ষিপ্ত সময় অবস্থান করেন তারা।