সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
রাজনীতি

জামায়াতকে ভোট দিলে দিনের আলোতেই ‘রগ কাটার’ হুমকি কৃষকদল নেতার

জামায়াতকে ভোট দিলে দিনের আলোতেই ‘রগ কাটার’ হুমকি কৃষকদল নেতার

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীকে ভোট দিলে রাতের আঁধারে নয়, বরং দিনের আলোতেই ‘রগ কেটে দেওয়ার’ হুমকি দিয়েছেন কৃষকদলের এক নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং জনমনে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে।হুমকি দেওয়া ব্যক্তির নাম মক্কেল মৃধা। তিনি সাহাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক বলে জানা গেছে।ঘটনাটি ঘটে গত শনিবার (১ ফেব্রুয়ারি) সাহাপুর ইউনিয়নের চর গড়গড়ি দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনি জনসভায়। সেখানে বক্তব্য দিতে গিয়ে মক্কেল মৃধা প্রকাশ্যে জামায়াত সমর্থকদের লক্ষ্য করে এই হুমকিমূলক মন্তব্য করেন।ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। রাজনৈতিক মহলে এ বক্তব্যকে ঘিরে নিন্দা ও সমালোচনা শুরু হয়েছে। অনেকেই এমন প্রকাশ্য হুমকিকে নির্বাচনকালীন সহিংসতা উসকে দেওয়ার শামিল বলে মন্তব্য করছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়