
দেশের প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী সোমবার, ৯ ফেব্রুয়ারি, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে নির্বাচনি ভাষণ দেবেন। এটি আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর প্রধানদের জন্য বরাদ্দ বিশেষ স্লটের অংশ।নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিটিভির মহাপরিচালককে আনুষ্ঠানিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে। ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ প্রদান অপরিহার্য।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচনি আচরণ বিধিমালা ২০২৫ অনুসরণ করে বিটিভিতে বিভিন্ন দলের প্রধানদের সমান সুযোগে প্রচারণা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর ফলে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সব দলের সমান অংশগ্রহণ নিশ্চিত হবে।