রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অর্থনীতি

মাদারীপুরের সহকারী পরিচালক হেলাল উদ্দিনের বিপুল সম্পদের অভিযোগ

মাদারীপুরের সহকারী পরিচালক হেলাল উদ্দিনের বিপুল সম্পদের অভিযোগ

মাদারীপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. হেলাল উদ্দিনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ উঠেছে। নবম গ্রেডের এই কর্মকর্তা বেতন ও ভাতা মিলিয়ে মাসে প্রায় ৪৫ হাজার টাকা আয় করলেও তার সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকায় পৌঁছেছে বলে জানা গেছে।অনুসন্ধানে উঠে এসেছে, রাজধানীর গুলশান, ধানমন্ডি, মোহাম্মদপুর, বাড্ডা, তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় তার নামে, স্ত্রী ও শ্যালকের নামে একাধিক জমি ও ফ্ল্যাট রয়েছে। এসব সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ৫৯ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।এছাড়া বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় তার গ্রামের বাড়ি থাকলেও বর্তমানে তিনি রাজধানীর আদাবরের একটি অভিজাত হাউজিং সোসাইটিতে বসবাস করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নিজ এলাকায় তার প্রায় ১০৪ শতাংশ জমি রয়েছে।অভিযোগ রয়েছে, স্বল্প আয়ের চাকরি থাকা সত্ত্বেও অসাধু উপায়ে এই বিপুল সম্পদের মালিক হয়েছেন হেলাল উদ্দিন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা চলছে এবং তদন্তের দাবি উঠেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়