রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

ওয়ারেন্টভুক্ত আসামির দা’র কো’পে আহত ২ পুলিশ কর্মকর্তা, এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক

ওয়ারেন্টভুক্ত আসামির দা’র কো’পে আহত ২ পুলিশ কর্মকর্তা, এসআইয়ের অবস্থা আশঙ্কাজনক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে তার হামলার শিকার হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। ধারালো দা’র আঘাতে গুরুতর আহত হয়েছেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল লতিফ। তাদের মধ্যে এসআই রুহুল আমিনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।শুক্রবার (২৬ জুন) রাতে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দুকুড়ি গ্রামের বেলাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম ওরফে রাশেদের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপরাধে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালান এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ।অভিযানের সময় গ্রেফতার এড়াতে রাশেদুল ইসলাম দেশীয় ধারালো দা দিয়ে দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান। এতে এসআই রুহুল আমিনের হাতের কব্জিসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এএসআই আব্দুল লতিফও আহত হন। হামলার পর অভিযুক্ত আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এসআই রুহুল আমিনের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার সকালে তাকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের (ডক্টরস ক্লিনিক) নিবিড় চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে তার হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গুরুতর আহত এসআই রুহুল আমিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে। তাদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় অভিযুক্ত রাশেদুল ইসলামকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়