সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অপরাধ

মানিকগঞ্জে দা’লাল চক্রের ১২ সদস্যকে কা’রাদণ্ড

মানিকগঞ্জে দা’লাল চক্রের ১২ সদস্যকে কা’রাদণ্ড

মানিকগঞ্জে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বেসরকারি ক্লিনিকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ার অভিযোগে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‍্যাব-৪। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৪-এর একটি দল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৮ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার।জানা যায়, দীর্ঘদিন ধরে দালাল চক্রটি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের টার্গেট করে আসছিল। তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে রোগীদের বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ আলী শাহরিয়ার বলেন, সরকারি হাসপাতালে আসা রোগীদের ভুল বুঝিয়ে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া একটি গুরুতর অনৈতিক ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের দালালদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোগীদের নিরাপদ ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়