
শেরপুরের নালিতাবাড়ীতে এক ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ভূমি অফিসের ভেতরে একজন নারী কর্মকর্তা টেবিলের সামনে বসে নগদ টাকা গ্রহণ করছেন—যা ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, নালিতাবাড়ী ভূমি অফিসে নিয়মিত সেবা পেতে হলে অতিরিক্ত অর্থ দিতে হয়। ঘুষ ছাড়া নামজারি, খতিয়ান সংশোধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ঝুলে থাকে বলে ভুক্তভোগীরা জানান।ভাইরাল ভিডিওটি প্রকাশের পর সংশ্লিষ্ট কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট ভূমি অফিস কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্তের আওতায় আনার দাবি জোরালো হচ্ছে।