সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সেনাপ্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ নৌপ্রধানের, সেনাসদরে গার্ড অব অনার

সেনাপ্রধানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ নৌপ্রধানের, সেনাসদরে গার্ড অব অনার

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধান পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিদায়ী নৌবাহিনী প্রধানের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ জীবনের সার্বিক সাফল্য কামনা করেন।সাক্ষাতের আগে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে অ্যাডমিরাল এম নাজমুল হাসানকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। অনুষ্ঠানে সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ দুই বাহিনীর মধ্যে বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, পেশাদারিত্ব এবং পারস্পরিক আস্থার প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ
পাঠক প্রিয়