
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৯ হাজার ৯৮২ জন বাংলাদেশি হাজি। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন ৪ হাজার ২৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৪৫ হাজার ৬৯৩ জন।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ জুন (সৌদি সময়) পর্যন্ত ফিরতি হজযাত্রী পরিবহনে শীর্ষে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।অন্যদিকে, হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে হজ সম্পন্ন হওয়ার আগে ও পরে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী রয়েছেন।তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী অবশিষ্ট হাজিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।