
গাজীপুরে অর্থনৈতিক অঞ্চল, রংপুরে ১ হাজার শয্যার হাসপাতাল, নোয়াখালীতে আন্তর্জাতিক মানের বিমানবন্দরসহ মোট ৪৯৮টি উন্নয়ন প্রস্তাব দিয়েছেন জেলা প্রশাসকেরা (ডিসি)। এসব প্রস্তাব নিয়ে আলোচনা হবে আসন্ন জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে।আগামী রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী এই সম্মেলন শুরু হবে, যা চলবে ৬ মে পর্যন্ত। মোট ৩৪টি অধিবেশনে এসব প্রস্তাব নিয়ে আলোচনা করে সরকারের নীতিনির্ধারকেরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনের জন্য বিভাগীয় কমিশনার ও ডিসিরা মোট ১,৭২৯টি প্রস্তাব পাঠিয়েছিলেন। এর মধ্যে বাছাই করে ৪৯৮টি প্রস্তাব আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে।এসব প্রস্তাবের মধ্যে রয়েছে—জাতীয় বাজেটের অর্থ ১৫ এপ্রিলের মধ্যে ছাড় করাঢাকা–ময়মনসিংহ সড়ক আট লেনে উন্নীত করাচা–বাগানে প্রাথমিক বিদ্যালয় স্থাপনদরিদ্র ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থাএকীভূত শিক্ষাক্রম চালুকওমি মাদ্রাসা নীতিমালা প্রণয়নক্ষুদ্র জাতিগোষ্ঠীর মাতৃভাষায় শিক্ষাদানএবারের ডিসি সম্মেলনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি নতুন সরকারের অধীনে প্রথম সম্মেলন।