
ঝিনাইদহের মহেশপুর উপজেলার নস্তি বাওড়ে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আশিক আহম্মেদ নওগাঁ জেলার রাণিনগর উপজেলার একডালা ইউনিয়নের ডাকাহারপাড়া গ্রামের বাসিন্দা এবং জাহিদুল ইসলামের ছেলে।স্থানীয় সূত্র জানায়, ঝিনাইদহ পুলিশ লাইনের এএসআই শাকিল আহম্মেদ, কনস্টেবল মো. আরিফ হোসেন মুন্সী ও ড্রাইভার আশিক আহম্মেদ দুপুরে নস্তি বাওড়ে মাছ ধরতে যান। বাওড়ে নামার পর বিকেল সাড়ে ৩টার দিকে আশিককে একটি বিষধর সাপ কামড় দেয়।সহকর্মীরা দ্রুত তাকে মহেশপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।⚠️ সতর্কতার প্রয়োজনস্থানীয়রা জানান, বাওড় এলাকায় প্রায়ই সাপের উপদ্রব থাকে। এ ধরনের এলাকায় নামার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি বলে মনে করছেন তারা।