
ঢাকা থেকে চিলমারিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার সান্তাহার এলাকায় লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহারের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়।সান্তাহার রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে বেলা ২টার দিকে সান্তাহার স্টেশনে বিরতি করে। স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই এটি লাইনচ্যুত হয়।ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।