শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরও তৎপর হওয়ার নির্দেশ

মশক নিধনে ঢাকার দুই সিটিকে আরও তৎপর হওয়ার নির্দেশ

রাজধানীতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ঢাকার দুই সিটি করপোরেশনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবহন ব্যবস্থা নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর বিশেষজ্ঞরা এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকরা উপস্থিত ছিলেন।বৈঠকে রাজধানীতে মশার উপদ্রব নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, মশক নিধনে ব্যবহৃত কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং জনভোগান্তি কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।এছাড়া বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন ও পরিবহন ব্যবস্থার সমন্বয়ের ওপরও গুরুত্বারোপ করা হয়, যাতে নগরবাসীর জীবনযাত্রা আরও স্বস্তিদায়ক করা যায়।

সর্বশেষ
পাঠক প্রিয়