
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার যুদ্ধ দুঃখজনক, এ বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না। তিনি মনে করেন, এই পরিস্থিতি মঙ্গলজনক হবে না।তিনি এই মন্তব্য করেছেন সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে দেশে ফিরে।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অবস্থান ফিলিস্তিন বিষয়ে অত্যন্ত স্পষ্ট: ১৯৬৭ সালের পূর্ব সীমান্ত অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে।বৈঠকে বিভিন্ন দেশের প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ প্রার্থীতা বিষয়ক সমর্থনের আশ্বাসও দেয়া হয়েছে।