রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

রাজধানীতে রাতে সাঁড়াশি অভিযান, শতাধিক চাঁদাবাজ-কিশোর গ্যাং সদস্য আটক

রাজধানীতে রাতে সাঁড়াশি অভিযান, শতাধিক চাঁদাবাজ-কিশোর গ্যাং সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদককারবারীদের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট থানায় নেওয়া হয়েছে।ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত টানা চার ঘণ্টা এ অভিযান চালায়। পুলিশ জানায়, মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন স্পট ও সন্দেহভাজন এলাকায় একযোগে তল্লাশি চালানো হয়।থানা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পবিত্র রমজান মাসে জনসাধারণ যেন নিরাপদে রোজা পালন করতে পারেন এবং শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর উদ্‌যাপন করতে পারেন—সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, অপরাধ দমন ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়