রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলালো এনসিপি

মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে তালা ঝুলালো এনসিপি

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ-এর একটি ইউনিয়ন কার্যালয় চালুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেখানে তালা ঝুলিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা।রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার বীরতারা ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে কার্যক্রম বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে তারা কার্যালয়টিতে তালা ঝুলিয়ে দেন।বিষয়টি নিশ্চিত করে এনসিপির সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক মোহাম্মদ আলী নেওয়াজ বলেন, শনিবার রাতে কার্যালয় চালুর একটি ভিডিও ভাইরাল হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানার ওসি ও ইউএনওকে জানানো হলেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা না থাকায় তারা নিজ উদ্যোগে সেখানে গিয়ে তালা ঝুলিয়েছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের পক্ষ থেকে ভিডিওটি এমনভাবে ছড়ানো হয়েছিল যেন দলটির প্রত্যাবর্তন ঘটছে।এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কার্যালয়ের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-র ছবি টাঙিয়ে স্লোগান দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা। স্লোগান দেওয়া ব্যক্তি হিসেবে সাব্বিরের নাম জানা গেছে, যিনি বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি দীর্ঘদিন ধরে পলাতক।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ভাইরাল ভিডিওটি বিশ্লেষণ করে ঘটনাটি কবে ধারণ করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। যেহেতু দলটির কার্যক্রম নিষিদ্ধ, তাই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া

সর্বশেষ
পাঠক প্রিয়