রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

হিন্দু দোকানে হুমকি, বিএনপির তিন নেতার বিরুদ্ধে নোটিশ

হিন্দু দোকানে হুমকি, বিএনপির তিন নেতার বিরুদ্ধে নোটিশ

সিরাজগঞ্জ শহরে হিন্দু সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হুমকি দেওয়ার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র তিন নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে জেলা বিএনপি।সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা পৃথক তিনটি পত্রে এ তথ্য জানানো হয়।শোকজপ্রাপ্তরা হলেন— জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ এবং থানা রোড এলাকার আরজু আহম্মেদ।নোটিশে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দলটির দপ্তর বিভাগে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।জেলা বিএনপির নেতারা জানিয়েছেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রাপ্ত জবাব পর্যালোচনা করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়