সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সেনাসদস্যদের সঙ্গে জামায়াত প্রার্থীর ‘অশালীন’ আচরণ, তদন্ত শেষে ব্যবস্থা: ইসি

সেনাসদস্যদের সঙ্গে জামায়াত প্রার্থীর ‘অশালীন’ আচরণ, তদন্ত শেষে ব্যবস্থা: ইসি

ঢাকা-১৭ সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী এস এম খালেকুজ্জামানের বিরুদ্ধে সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার ও দুর্ব্যবহারের অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ কথা বলেন।তিনি জানান, ঢাকা-১৭ আসনে এক প্রার্থীর বিরুদ্ধে সেনাসদস্যদের সঙ্গে দুর্ব্যবহার এবং জোরপূর্বক অস্ত্র নিয়ে যাওয়ার চেষ্টা সংক্রান্ত অভিযোগ তদন্তের বিষয়। এ ধরনের ঘটনায় কেউ ক্ষুব্ধ হলে ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি ও অ্যাডজুডিকেশন কমিটির কাছে অভিযোগ দায়ের করতে পারেন।আব্দুর রহমানেল মাছউদ বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং কেউ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট কমিটি কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে। এরপর কমিশন বিষয়টি কেস টু কেস ভিত্তিতে বিবেচনা করে যথাযথ ব্যবস্থা নেবে।নির্বাচনি শৃঙ্খলা রক্ষায় কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরে তিনি আরও বলেন, সারা দেশে প্রায় ৩০০ জন বিচারকের সমন্বয়ে ৩০০টি ইলেক্টোরাল ইনকোয়ারি ও অ্যাডজুডিকেশন কমিটি কাজ করছে। পাশাপাশি মাঠপর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।ইসি জানায়, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে ইতোমধ্যে বিভিন্ন স্থানে জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও অভিযোগের সত্যতা পেলে একইভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়