সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
বাংলাদেশ

জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই দুটি পত্রিকা অফিসে আগুন: নূরুল কবির

জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই দুটি পত্রিকা অফিসে আগুন: নূরুল কবির

জুলাইয়ের গণতান্ত্রিক চেতনা ধ্বংস করতেই দুটি জাতীয় দৈনিক পত্রিকার অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে—এমন মন্তব্য করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক নূরুল কবির। তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং গণমাধ্যমকে স্তব্ধ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ।নূরুল কবির বলেন, সমাজে ভিন্নমত ও ভিন্ন কণ্ঠের উপস্থিতি থাকা জরুরি। এই বৈচিত্র্যই একটি সুস্থ গণতান্ত্রিক সমাজের ভিত্তি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা—তা বাস্তবায়নে কাজ করা প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় ক্ষমতা, আইনি কাঠামো কিংবা পেশিশক্তির মাধ্যমে নানাভাবে দমন করার চেষ্টা চলছে।তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা কোনো অপরাধ নয়। অথচ এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকেই পরিকল্পিতভাবে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে নিজেদের মধ্যে যেমন সংঘবদ্ধতা প্রয়োজন, তেমনি প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ ও উদ্যোগ।গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে নূরুল কবির বলেন, সংবাদপত্র ও অন্যান্য গণমাধ্যম কেবল ২০০, ৫০০ কিংবা ১০ হাজার সাংবাদিকের ব্যক্তিগত গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের হাতিয়ার নয়। বরং এসব প্রতিষ্ঠান সচল ও সক্রিয় না থাকলে, উচ্চকণ্ঠ না হতে পারলে গোটা সমাজের নাগরিক অধিকারই মারাত্মকভাবে ব্যাহত হবে।তিনি বলেন, গণমাধ্যমের ওপর এই ধরনের হামলা এক গভীর ট্রমা। এটি হয়তো সারাজীবন তাঁকে তাড়া করবে। বিশেষ করে ডেইলি স্টারের অফিসে যে হামলা হয়েছে, সেটিকে কোনোভাবেই শুধু একটি ভবনের ওপর আক্রমণ হিসেবে দেখা যায় না। এটি কারো ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশও নয়।নূরুল কবিরের ভাষায়, একবিংশ শতাব্দীতে সভ্যতার এই পর্যায়ে এসে মধ্যযুগীয় কায়দায় কয়েকজন সাংবাদিককে একটি ভবনের ভেতরে আটকে চারদিকে আগুন দেওয়া, এমনকি দমকল বাহিনীকে বাধা দেওয়া—এর অর্থ হচ্ছে তাদের জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা। এটি নিছক হামলা নয়, বরং চরম বর্বরতার বহিঃপ্রকাশ।তিনি সতর্ক করে বলেন, আজ দুটি পত্রিকা অফিসে হামলা হয়েছে, কাল এটি অন্য কোথাও ঘটতে পারে। এমন পরিস্থিতিতে গোটা সমাজের পক্ষ থেকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলাই এখন সময়ের সবচেয়ে জরুরি দাবি।

সর্বশেষ
পাঠক প্রিয়