
ঢাকা ওয়াসার (ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথরিটি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সাবির মোস্তফা খান।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, ড. সাবির মোস্তফা খানকে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটির পানি সরবরাহ, স্যুয়ারেজ ব্যবস্থাপনা ও সেবার মানোন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।