রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

সিলেটে নিজ বাসা থেকে পিআরএলে যাওয়ার অপেক্ষায় থাকা এসআইয়ের মরদেহ উদ্ধার

সিলেটে নিজ বাসা থেকে পিআরএলে যাওয়ার অপেক্ষায় থাকা এসআইয়ের মরদেহ উদ্ধার

সিলেট নগরীর বাগবাড়ি এলাকার নিজ বাসা থেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনোজ কান্তি দাসের (৫৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগামী ১ আগস্ট থেকে তাঁর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা ছিল।​মঙ্গলবার (২৮ জুলাই) মধ্যরাতে নগরীর বাগবাড়ির নরসিংটিলা এলাকার একটি বাসার দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।​নিহত মনোজ কান্তি দাস সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ও সিলেট জেলা পুলিশে কর্মরত ছিলেন।​পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বছর সড়ক দুর্ঘটনায় মনোজ কান্তি দাসের স্ত্রী মারা যান। এরপর থেকে তিনি শ্বশুর-শাশুড়ি এবং ছেলেমেয়েদের সঙ্গে নরসিংটিলার বাসায় বসবাস করছিলেন। বাসাটির নিচতলায় পরিবারের অন্য সদস্যরা থাকলেও দ্বিতীয় তলায় একাই থাকতেন তিনি।​সোমবার (২৭ জুলাই) রাতে দায়িত্ব পালন শেষে বাসায় ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে যান মনোজ। পরবর্তীতে মঙ্গলবার সারা দিন তাঁর কোনো সাড়া-শব্দ না পাওয়ায় পরিবারের লোকজন ও স্থানীয়রা রাত পৌনে ১২টার দিকে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেন।​খবর পেয়ে রাত আনুমানিক ১২টার দিকে কোতোয়ালি থানা-পুলিশ ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মেঝেতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।​ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, “উদ্ধারের সময় নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে শরীরে অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

সর্বশেষ
পাঠক প্রিয়