
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান (অতিরিক্ত পুলিশ কমিশনার) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম।তিনি এর আগে হাইওয়ে পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই কর্মকর্তা তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।ডিবি সূত্রে জানা যায়, মো. শফিকুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তাঁর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারত্বের কারণে ডিএমপির ডিবি প্রধান হিসেবে তাঁর এই পদায়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে ডিবির কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।অপরাধ দমন, সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং ডিবির কার্যক্রমে নতুন চমক ও সাধারণ মানুষের আস্থা অর্জনে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।