রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

কাশিমপুর মহিলা কারাগার থেকে দেয়াল টপকে পালালেন নারী বন্দি

কাশিমপুর মহিলা কারাগার থেকে দেয়াল টপকে পালালেন নারী বন্দি

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামে এক সাজাপ্রাপ্ত নারী আসামি দেয়াল টপকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পলাতক ওই আসামিকে এখনো আটক করা যায়নি।কারা সূত্রে জানা গেছে, রিম্পা মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের দেওয়া তিন মাসের সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।জানা যায়, বৃহস্পতিবার রাত থেকে রিম্পাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারা কর্তৃপক্ষ কারাগারের ভেতরে একাধিকবার তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারা বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে বন্দিদের লকআপে না নেওয়ার সুযোগে তিনি কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান।এ বিষয়ে কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বলেন, “আমরা এই মুহূর্তে ব্যস্ত রয়েছি। এ বিষয়ে পরে কথা বলব।”কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় কারা কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

সর্বশেষ
পাঠক প্রিয়