
ঢাকার বংশাল এলাকায় একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে আলু বাজার এলাকার একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও উদ্ধারকারীরা দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।বার্ন ইনস্টিটিউট ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সেলুনটিতে হঠাৎ বিকট শব্দে একটি এসি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর মুহূর্তেই দোকজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় ভেতরে থাকা কাস্টমার ও সেলুনের কর্মীরা দগ্ধ হন।আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় জানা যায়নি।ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।