রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

‘প্রভাব নয়, প্রফেশনালিজমই হবে মূল্যায়নের মানদণ্ড’ — ডিএমপি কমিশনার

আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি কমিশনারের কড়া নির্দেশ: ‘জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেছেন, প্রভাবশালী নয়, বরং পেশাদার ও দক্ষ পুলিশ কর্মকর্তাদেরই মূল্যায়ন করা হবে। একই সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রয়োজন হলে সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশনাও দেওয়া হয়েছে।সোমবার (১৩ জুলাই) ডিএমপি সদরদপ্তরের সম্মেলন কক্ষে জুন-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা দেন। সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, কমিশনার তার বক্তব্যে বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশে প্রভাবশালী কর্মকর্তার চেয়ে পেশাদারিত্ব ও কাজের দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। যারা দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন, তাদেরই মূল্যায়ন করা হবে।সভায় ডিএমপি কমিশনার আরও বলেন, অপরাধীর কোনো দল, মত বা সামাজিক পরিচয় নেই। তাই জনগণের স্বার্থে পুলিশ সদস্যদের নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া রাজধানীতে অবৈধ অস্ত্রধারী, ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সকল ইউনিটকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

সর্বশেষ
পাঠক প্রিয়