বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ভু’য়া বিলে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএমপির তিন কনস্টেবল সাময়িক বরখাস্ত

পুলিশে বড় ছাঁটাই, ৩৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ভুয়া বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে জাল বিলের মাধ্যমে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।সোমবার (৬ জুলাই) বিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।বরখাস্ত হওয়া তিন সদস্য হলেন— হিসাব শাখার কম্পিউটার অপারেটর কনস্টেবল মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখার কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্টে কর্মরত কনস্টেবল মো. সজীব মিয়া।বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ জানান, তদন্তের স্বার্থে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তরা আয়ন-ব্যয়ন কর্মকর্তার আইডি ব্যবহার করে অনুমোদন ছাড়াই অর্থ বিভাগের কেন্দ্রীয় ডিজিটাল আর্থিক ব্যবস্থাপনা প্ল্যাটফর্মে একটি ভুয়া বিল তৈরি করেন। পরে ওই বিলের বিপরীতে ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা কনস্টেবল সজীব মিয়ার কমিউনিটি ব্যাংক হিসাব নম্বরে স্থানান্তর করা হয়। অভিযোগ অনুযায়ী, পরে তারা তিনজন মিলে ওই অর্থ আত্মসাৎ করেন।হিসাব শাখার তদন্ত প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ প্রবিধান (পিআরবি), ১৯৪৩-এর ৮৩৯ নম্বর বিধি অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়