রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অর্থ আত্মসাত ও প্রতারণার মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যান ও সময় টেলিভিশনের পরিচালক মোহাম্মদ হাসানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইশরাত জাহান এ পরোয়ানা জারি করেন।মামলার অন্য আসামিরা হলেন সময় টেলিভিশনের সাবেক হেড অব মার্কেটিং আহসানুল ইসলাম, মার্কেটিং বিভাগের সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকা, বর্তমান ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান এবং সাবেক চেয়ারম্যান মোরশেদুল ইসলাম।মামলার এজাহার সূত্রে জানা যায়, সময় টেলিভিশনের বিজ্ঞাপনের বিল বাবদ আদায়কৃত প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, মার্কেটিং বিভাগের সাবেক প্রধান আহসানুল ইসলাম ও সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকা এ অর্থ আত্মসাতে জড়িত ছিলেন এবং এ কাজে তাদের সহায়তা করেন প্রতিষ্ঠানের তৎকালীন ও বর্তমান শীর্ষ কর্মকর্তারা।এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪-২৫ অর্থবছরের বিজ্ঞাপনের বিলের হিসাব চাইলে আহসানুল ইসলাম দীর্ঘদিন সময়ক্ষেপণ করেন। পরে চলতি বছরের জানুয়ারিতে চাকরি ছাড়লেও হিসাব বুঝিয়ে দেননি। একই সময়ে চাকরি ছেড়ে যাওয়া আয়েশা সিদ্দিকাও কোনো হিসাব জমা দেননি।প্রতিষ্ঠানের হিসাব বিভাগ অনুসন্ধান করে জানতে পারে, ২০২৪ সালে বিজ্ঞাপনদাতাদের কাছে প্রায় ৫ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার ২৮৩ টাকা আদায়যোগ্য ছিল। অভিযোগ রয়েছে, ওই অর্থ মার্কেটিং বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা মওকুফ করে দেন। এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা দাবি করেন, প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্তে ওই বিল মওকুফ করা হয়েছিল।তবে বিল মওকুফের সিদ্ধান্ত সংক্রান্ত কোনো বোর্ড সভার নথি দেখাতে না পারায় বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয় এবং পরবর্তীতে আদালতে মামলা দায়ের করা হয়।এদিকে মামলাকে ভিন্নখাতে নেওয়ার জন্য আদালত প্রাঙ্গণে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে আদালতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ
পাঠক প্রিয়