রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, কুমিল্লায় প্রথম নারী ডিসি রোজী আকতার

ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, কুমিল্লায় প্রথম নারী ডিসি রোজী আকতার

ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুজ্জামান মিয়া। একই সঙ্গে সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। কুমিল্লার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন রোজী আকতার।রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান-কে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতার-কে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।রোজী আকতারের নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলা প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক পেল, যা জেলার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম-কে প্রত্যাহার করা হয়। এরপর থেকে সিলেট জেলা প্রশাসকের পদটি শূন্য ছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই শূন্য পদে মু. রেজা হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের গুরুত্বপূর্ণ এসব পদে নতুন নিয়োগের ফলে সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ
পাঠক প্রিয়