
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে।বুধবার (২৪ জুন) পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার শেখ রাজিবুল হাসান-কে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।এছাড়া ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম-কে এপিবিএনে, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার-কে সিআইডিতে এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাওয়াত হোসেন-কে পাবনায় বদলি করা হয়েছে।একই আদেশে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হামায়ুন কবির-কে সুনামগঞ্জের দিরাই সার্কেলে এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. কামরুল হাসান-কে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়েছে।পুলিশ সদর দপ্তরের জারি করা প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।