রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
আন্তর্জাতিক

২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, আবেদন শুরু ২৮ জুন

২ বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু, আবেদন শুরু ২৮ জুন

প্রায় দুই বছর পর আবারও বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন।দিনেশ ত্রিবেদী বলেন, প্রাথমিকভাবে দেশের পাঁচটি কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য শহরের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রেও এ সেবা চালু করা হবে।তিনি আরও জানান, মেডিকেল ভিসা কার্যক্রম আগের মতো চলমান রয়েছে এবং মানবিক বিবেচনায় জরুরি চিকিৎসা সংক্রান্ত ভিসা সুবিধা অব্যাহত থাকবে। ভবিষ্যতে মেডিকেল ভিসার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও ভ্রমণ সহজ করতে ভারত সরকার পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে চিকিৎসা, ব্যবসা ও অন্যান্য জরুরি ভিসার পাশাপাশি সাধারণ ভ্রমণকারীরাও আবার ভারত সফরের সুযোগ পাবেন।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশে নিরাপত্তা ও কূটনৈতিক পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ভারত ভিসা কার্যক্রম সীমিত করে। পরে ট্যুরিস্ট ভিসাসহ অধিকাংশ ক্যাটাগরির ভিসা কার্যত বন্ধ হয়ে যায়। সে সময় সীমিত পরিসরে শুধুমাত্র মেডিকেল ও কিছু জরুরি ভিসা চালু ছিল।চলতি বছরের শুরু থেকেই ভারতীয় কর্তৃপক্ষ ভিসা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করার ইঙ্গিত দিয়ে আসছিল। সর্বশেষ ঘোষণার মাধ্যমে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সেবা পুনরায় চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।

সর্বশেষ
পাঠক প্রিয়