রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে ‘নিরাপত্তার চাদর’, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

২৩ জুন ঘিরে ঢাকাজুড়ে ‘নিরাপত্তার চাদর’, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ

রাজধানী ঢাকায় আওয়ামী লীগের ২৩ জুনের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।ডিএমপি সূত্রে জানা গেছে, দিনটিকে ঘিরে রাজধানীর ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি ঢাকার সব প্রবেশপথে জোরদার করা হবে তল্লাশি ও নজরদারি।নিরাপত্তা কার্যক্রমে নিয়মিত পুলিশ ইউনিটের পাশাপাশি ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও আইএডির সদস্যরাও মাঠে সক্রিয় থাকবেন। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হবে।যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হবে। এছাড়া চারটি প্রধান কন্ট্রোলরুমে অতিরিক্ত ফোর্স স্ট্যান্ডবাই থাকবে।ডিএমপির তথ্য অনুযায়ী, ২৩ জুন রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযানও অব্যাহত রয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়