রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
আন্তর্জাতিক

দিল্লি বিমানবন্দর ঘটনায় ভারতীয় দূতকে তলব, কড়া প্রতিবাদ বাংলাদেশের

দিল্লি বিমানবন্দর ঘটনায় ভারতীয় দূতকে তলব, কড়া প্রতিবাদ বাংলাদেশের

ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাঁধেকে তলব করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে এ ঘটনার বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পবন বাঁধেকে তলব করা হয়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা চান এবং বাংলাদেশের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করেন।এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ ও ‘দুঃখজনক’ উল্লেখ করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।জানা গেছে, একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশন সংক্রান্ত জটিলতার কারণে তিনি দীর্ঘ সময় আটকে থাকেন। পরে নির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে না পেরে সোমবার দুপুরে ঢাকায় ফিরে আসেন।ঘটনাটি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা প্রত্যাশা করছে।

সর্বশেষ
পাঠক প্রিয়