রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

জনগণের সেবায় ব্যর্থতা মেনে নেওয়া হবে না: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করলেন বিমানমন্ত্রী

জনগণের সেবায় ব্যর্থতা মেনে নেওয়া হবে না: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করলেন বিমানমন্ত্রী

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে কঠোর বার্তা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, জনগণের করের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। তাই জনগণ যেন তাদের প্রাপ্য সেবা পায়, তা নিশ্চিত করতে হবে।রোববার (১৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, দীর্ঘ সংগ্রাম ও জনগণের সমর্থনের মাধ্যমে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন, রাষ্ট্রের কর্মচারী হিসেবে তাদের দায়িত্ব হলো সরকারের নীতিমালা বাস্তবায়নে নিরপেক্ষভাবে কাজ করা।তিনি আরও বলেন, অতীতের কোনো সরকারের প্রতি আনুগত্য বা ব্যক্তিগত সুবিধার কারণে বর্তমান সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করা হলে জনগণ তা মেনে নেবে না। জনগণের সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে জনঅসন্তোষ তৈরি হতে পারে, যা প্রশাসনের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করবে।আফরোজা খানম রিতা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং এ কাজে প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদের আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।

সর্বশেষ
পাঠক প্রিয়