
প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে তাঁর প্রথম বিদেশ সফরে আগামী ২১-২২ জুন মালয়েশিয়া সফর করবেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী Anwar Ibrahim-এর আমন্ত্রণে তিনি কুয়ালালামপুরে যাচ্ছেন।নির্বাচনের পর তারেক রহমানকে ভারত, মালয়েশিয়া ও চীনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi দিল্লি সফরের আমন্ত্রণ জানান, আর চীনের প্রধানমন্ত্রী Li Qiang বেইজিং সফরের আমন্ত্রণ পাঠান। তবে প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের প্রস্তুতি শুরু হয়েছে এবং ২২ জুন দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। মালয়েশিয়া সরকার ইতোমধ্যে সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।সফরের পূর্ণাঙ্গ কর্মসূচি ও আলোচ্যসূচি এখনও চূড়ান্ত হয়নি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত কর্মসূচি নির্ধারণ হতে পারে।