
মাত্র ২২ দিনের ব্যবধানে বগুড়ায় ছয়জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সফরকে ঘিরে জেলায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আবারও চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সরকারি সফরে বগুড়া যাচ্ছেন।এই সফরের মূল লক্ষ্য দীর্ঘদিন বন্ধ থাকা বগুড়া বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাই এবং সেখানে ফ্লাইং অ্যাকাডেমি স্থাপনের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করা।সফরসূচিতে রয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সচিব ফাহমিদা আখতার। তারা বিমানবন্দরের বাণিজ্যিক ও কারিগরি দিক পর্যালোচনা করবেন।সংশ্লিষ্টদের মতে, বিমানবন্দরটি চালু হলে উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে। পাশাপাশি সেখানে আধুনিক ফ্লাইং অ্যাকাডেমি গড়ে তোলার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।একই দিনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক বগুড়ায় একটি কর্মশালায় অংশ নিচ্ছেন। পল্লী উন্নয়ন অ্যাকাডেমি (আরডিএ) মিলনায়তনে ২০২৭ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের পাঠ্যপুস্তক পর্যালোচনা ও পরিমার্জন বিষয়ক কর্মশালায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।এর আগে গত ১৩ ও ১৪ এপ্রিলও একাধিক মন্ত্রী ও প্রতিমন্ত্রী বগুড়া সফর করেন। অল্প সময়ের ব্যবধানে ধারাবাহিক উচ্চপর্যায়ের এই সফরকে বগুড়ার প্রশাসনিক ও উন্নয়নমূলক গুরুত্ব বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন স্থানীয়রা।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সফর ঘিরে প্রয়োজন