
যুক্তরাষ্ট্রে নিখোঁজ থাকা বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। কয়েকদিনের উদ্বেগ ও অপেক্ষার পর এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে তার পরিবার।শনিবার (২৫ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় নাহিদার ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, মার্কিন পুলিশ তাদের সঙ্গে যোগাযোগ করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।তিনি জানান, তদন্তকারীরা সন্দেহভাজন ব্যক্তির বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষা করেন। পরীক্ষায় পাওয়া নমুনার সঙ্গে নাহিদা বৃষ্টির ডিএনএ মিলেছে, যার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।নাহিদা সুলতানা বৃষ্টি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (নোবিপ্রবি) সাবেক শিক্ষার্থী। তার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে পরিবার, সহপাঠী এবং স্বজনদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।উল্লেখ্য, এর আগে একই ঘটনায় আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহও যুক্তরাষ্ট্রের Florida অঙ্গরাজ্যে উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।