সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী করা সম্ভব: আইজিপি

সম্মিলিত প্রচেষ্টায় পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী করা সম্ভব: আইজিপি

নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই পুলিশ বাহিনীর ভাবমূর্তি আরও শক্তিশালী ও জনবান্ধব করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাজধানীর সিআইডি সদর দপ্তরে আয়োজিত দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার (জানুয়ারি–মার্চ ২০২৬) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি চ্যালেঞ্জিং থাকলেও সম্মিলিত প্রচেষ্টায় তা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। একটি সফল জাতীয় নির্বাচন সম্পন্ন করার মাধ্যমে পুলিশ সদস্যরা নতুন করে আত্মবিশ্বাস অর্জন করেছে এবং জনগণের প্রশংসা পেয়েছে।তিনি বলেন, অপরাধ তদন্তে সিআইডি একটি এপেক্স সংস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ এবং আইনগত সক্ষমতার মাধ্যমে সিআইডি দেশের বিচার ও আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে।আইজিপি আরও বলেন, প্রতিটি কর্মকর্তা ও সদস্যকে নিজ নিজ দায়িত্বকে সুযোগ হিসেবে নিয়ে সর্বোচ্চ দক্ষতা ও সততার সঙ্গে কাজ করতে হবে। তদন্তের গতি ও মান উন্নয়ন এবং সময়মতো মামলার নিষ্পত্তি নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।পুলিশ বাহিনীর নৈতিকতা ও সততা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থ বা অনৈতিক কর্মকাণ্ড পুরো বাহিনীর ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। তাই এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থেকে পেশাদার আচরণ নিশ্চিত করতে হবে।মাদক ও সাইবার অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ওপরও জোর দেন আইজিপি। তিনি বলেন, দ্রুত সাড়া দিতে রেসপন্স টিম সবসময় প্রস্তুত রাখতে হবে এবং অপরাধের মূল কারণ বিশ্লেষণ করে সমন্বিত উদ্যোগ নিতে হবে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি জানান, ক্রাইম কনফারেন্সে বিভিন্ন ইউনিট তাদের কার্যক্রম, অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেছে এবং আলোচনার ভিত্তিতে একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠান শেষে সিআইডির বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের কৃতিত্বপূর্ণ ও সাহসী কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করা হয়। সভায় সিআইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জেলা ইউনিটসমূহ অনলাইনে অংশগ্রহণ করে।

সর্বশেষ
পাঠক প্রিয়