রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
অনুসন্ধান

চট্টগ্রামে বিদেশি পি’স্তলসহ কুখ্যাত স’ন্ত্রাসী সাইফুল গ্রেফতার

চট্টগ্রামে বিদেশি পি’স্তলসহ কুখ্যাত স’ন্ত্রাসী সাইফুল গ্রেফতার

চট্টগ্রাম মহানগরীতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে চলমান অভিযানের অংশ হিসেবে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তলসহ মো. সাইফুল ইসলাম (৪৪) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি-উত্তর)।শনিবার (১৮ এপ্রিল ২০২৬) রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, ডিবি (উত্তর) বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, এক ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে ঘোরাফেরা করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।চেকপোস্টে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানোর সময় এক যাত্রী দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে কোমরে গোঁজা অবস্থায় একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে “MADE IN U.S.A., 7.65” লেখা রয়েছে।গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম মো. সাইফুল ইসলাম (৪৪) বলে পরিচয় দেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায় হলেও বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় বসবাস করছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম স্বীকার করেছেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ব্যবহার করে তিনি নগরীর বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং প্রতিপক্ষকে দমন করার কাজ করতেন।পুলিশ জানায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামী থানা এলাকার বিভিন্ন স্থানে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।উদ্ধার হওয়া অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় নতুন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।চট্টগ্রাম মহানগর পুলিশ জানিয়েছে, নগরীতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
পাঠক প্রিয়