
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাম্প্রতিক সময়ে ব্যাপক রদবদল ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম পরিচালিত হলেও রহস্যজনকভাবে বহাল তবিয়তে রয়েছেন রেঞ্জ অফিসের আর-১ শাখার উপপরিদর্শক (এসআই) আবু তাহের।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আবু তাহের দীর্ঘদিন ধরে রেঞ্জ কার্যালয়ে ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং অফিসের বিভিন্ন আর্থিক কার্যক্রমের সঙ্গে জড়িত। সম্প্রতি প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল ও স্বচ্ছ করতে বেশ কিছু কর্মকর্তা-কর্মচারীর বদলি ও দায়িত্ব পুনর্বিন্যাস করা হলেও, এই পরিবর্তনের বাইরে রয়ে গেছেন তিনি।এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ আর্থিক দায়িত্বে থাকা একজন কর্মকর্তাকে পরিবর্তনের আওতায় না আনা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে সকল স্তরে সমতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।তবে এ বিষয়ে এখনো পর্যন্ত রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।