সোমবার, ১০ আগস্ট ২০২৬ | ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ট্রানজিট ইস্যুতে আন্দোলনের ঘোষণার পরই গুম: ইলিয়াস আলী প্রসঙ্গে সাবেক ডিজিএফআই প্রধানের দাবি

ট্রানজিট ইস্যুতে আন্দোলনের ঘোষণার পরই গুম: ইলিয়াস আলী প্রসঙ্গে সাবেক ডিজিএফআই প্রধানের দাবি

ভারত-বাংলাদেশ ট্রানজিট ইস্যুতে আন্দোলনের ঘোষণা দেওয়ার পরপরই বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গুম হন—এমন দাবি করেছেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ।রিমান্ডে জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী গুমের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে দাবি করেন, টিপাইমুখ বাঁধ এবং ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন ইলিয়াস আলী। এ কারণেই তাকে গুম করা হয় বলে উল্লেখ করেন তিনি।জিজ্ঞাসাবাদে শেখ মামুন খালেদ আরও দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই গুমের পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় এবং এতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অংশ নেয়। ঘটনার আগে ও পরে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছিল বলেও তিনি জানান।তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।ইলিয়াস আলী গুমের ঘটনাটি দীর্ঘদিন ধরে দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যু হিসেবে রয়েছে। নতুন করে সাবেক এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার এমন দাবিতে বিষয়টি আবারও আলোচনায় এসেছে।

সর্বশেষ
পাঠক প্রিয়