
এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মার্চ মাসে যে মূল্য কার্যকর ছিল, নতুন মাসেও সেটিই বহাল থাকবে।মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকার (সংশোধিত) আওতায় ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দামে কোনো পরিবর্তন আনা হয়নি।ফলে প্রতি লিটার—ডিজেল: ১০০ টাকাঅকটেন: ১২০ টাকাপেট্রোল: ১১৬ টাকাকেরোসিন: ১১২ টাকাএই দামেই বিক্রি হবে।মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও সামগ্রিক অর্থনৈতিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।