বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল, সরবরাহে স্বস্তির আশা

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জাহাজ চলাচলের সূচিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দেশে জ্বালানি সরবরাহে চাপ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রপথের পাশাপাশি বিকল্প হিসেবে পাইপলাইন ও স্থলপথে আমদানিতে জোর দিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।এরই অংশ হিসেবে ভারতের নুমালীগড় থেকে পার্বতীপুর রেলহেড ডিপোতে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে চালানটি ডিপোতে পৌঁছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।পার্বতীপুরের পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই ধরনের আমদানি কার্যক্রম অব্যাহত রাখা হচ্ছে।সংশ্লিষ্টরা মনে করছেন, বিকল্প পথে ডিজেল আমদানি বাড়ানো গেলে চলমান সংকট মোকাবিলায় স্বস্তি ফিরতে পারে।

সর্বশেষ
পাঠক প্রিয়