
রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে অন্তত ৪০-৪৫ জন যাত্রী নিয়ে একটি বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। ঈদের ছুটি শেষে চট্টগ্রামে ফিরছিলেন যাত্রীরা।বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসে। এতে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরত শ্রমিকরা ছিলেন, যারা ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন।পথিমধ্যে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে।