রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

কুমিল্লা ও ফেনীতে দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানালেন ডা. শফিকুর রহমান

কুমিল্লা ও ফেনীতে দুর্ঘটনায় প্রাণহানিতে শোক জানালেন ডা. শফিকুর রহমান

ঈদের পরদিন কুমিল্লা ও ফেনীতে পৃথক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।জানা যায়, কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১২ জন নিহত হন। একই সময়ে ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। এসব মর্মান্তিক দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।রোববার এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ঈদের মতো আনন্দের সময় এমন দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।তিনি আরও বলেন, বারবার সড়ক ও রেল দুর্ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করা যাচ্ছে না। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সড়ক ও রেলপথে নিরাপত্তা জোরদার এবং সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সর্বশেষ
পাঠক প্রিয়