
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা-তে থানার ওসির ব্যবহৃত গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক সংসদ সদস্যের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেন-এর চাচাতো ভাই আনোয়ার ও শিপলুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে একপর্যায়ে এমপির সঙ্গে আনোয়ারের বাগবিতণ্ডা হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমপির ফোন পেয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় আনোয়ার, শিপলু ও তাদের অনুসারীরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে।এতে ওসির ব্যবহৃত পিকআপ গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।