রবিবার, ৯ আগস্ট ২০২৬ | ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সদ্য সংবাদ
প্রধান সহকারীর বিরুদ্ধে ৮৭ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ দুর্নীতির অভিযোগে ৪ সিটি করপোরেশন কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ২৪-এর এই দিনে দেশ ছাড়েন শেখ হাসিনা, সঙ্গে ছিলেন শেখ রেহানা শান্তা ফারজানাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, সরকারবিরোধী ষড়যন্ত্র ও হা’মলার অভিযোগ ভোক্তা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ, সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ বংশালে বিশেষ অভিযানে জুয়ার আসরে হানা, ১৭ জন গ্রেপ্তার অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে একজন বীর সেনানী: সৎ ও দূরদর্শী পুলিশ কর্মকর্তা ডিআইজি ড. নাজমুল করিম খান নোয়াখালীতে প্রবাসীর বাড়িতে অ’স্ত্র ঠেকিয়ে চাঁ’দাবাজি, বিদেশি পি’স্তলসহ গ্রেপ্তার ১ ডিএমপির ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার মা’দক, অ’স্ত্র ও ২৮ লাখ টাকার জালনোট মা’দকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধেই আগে ব্যবস্থা, প্রয়োজনে ডোপ টেস্ট: খুলনা রেঞ্জ ডিআইজি
সারাদেশ

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বর-কনেসহ নিহত বেড়ে ১৪, দাফনের অপেক্ষায় স্বজনেরা

বাগেরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বর-কনেসহ নিহত বেড়ে ১৪, দাফনের অপেক্ষায় স্বজনেরা

বাগেরহাটের মোংলায় নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে খুলনা–মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে নববধূকে বহনকারী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।জানা গেছে, বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের পরিবার নববধূকে নিয়ে মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামে বাড়ি ফিরছিল। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা নতুন বউকে বরণ করার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনায় মুহূর্তেই সেই আনন্দ পরিণত হয় শোকে।রাত ১০টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মাইক্রোবাসের চালকসহ দুই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জনের মরদেহ মোংলায়, ৪ জনের মরদেহ কয়রায় এবং মাইক্রোবাসচালকের মরদেহ নেওয়া হয়েছে রামপালে।দুর্ঘটনায় আব্দুর রাজ্জাকের দুই ছেলে, এক মেয়ে, এক পুত্রবধূ ও চার নাতিসহ পরিবারের বহু সদস্য প্রাণ হারিয়েছেন। তাঁদের মরদেহ বর্তমানে বাড়িতে রাখা হয়েছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে হারানো জনি বলেন,“আমার সব শেষ হয়ে গেছে। স্ত্রী, সন্তান, ভাই-বোন সবাইকে হারালাম। আমি একা হয়ে গেলাম।”রাজ্জাকের প্রতিবেশী জাহিদুল ইসলাম জানান, মরদেহের গোসল সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জানাজা শেষে দাফন করা হবে।কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
পাঠক প্রিয়